বোনাস বিওতে পাঠিয়েছে মেঘনা সিমেন্ট
প্রচ্ছদ » Uncategorized » বোনাস বিওতে পাঠিয়েছে মেঘনা সিমেন্ট
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মেঘনা সিমেন্ট মিলস লিমিটেড লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে।
সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আজ ৮ জানুয়ারি কোম্পানিটির শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে।
উল্লেখ্য, ৩০ জুন,২০১৯ সমাপ্ত হিসাব বছরে মেঘনা সিমেন্ট ১৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ৫ শতাংশ বোনাস।








