আইপিওর টাকায় যন্ত্রপাতি ক্রয় করবে ইন্দো-বাংলা

প্রচ্ছদ » Uncategorized » আইপিওর টাকায় যন্ত্রপাতি ক্রয় করবে ইন্দো-বাংলা

Indo-Bangla-e1540447109391পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) টাকা দিয়ে যন্ত্রপাতি ক্রয় করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ব্যবস্থাপনা পরিচালক আইপিও’র টাকায় যন্ত্রপাতি ক্রয়ের প্রস্তাব করলে শেয়ারহোল্ডাররা তা অনুমোদন করে। কোম্পানিটি ৫ কোটি ৮৫ লাখ ৮০ হাজার টাকার মেশিনারিজ ক্রয় করবে। এর আগে কোম্পানিটি আইপিও’র অর্থ দিয়ে নির্মাণ ও সিভিল ওয়ার্কের কাজ করার সিদ্ধান্ত নিয়েছিল।

উল্লেখ্য, ইন্দো-বাংলা ফার্মা আইপিওর মাধ্যমে ২ কোটি শেয়ার ছেড়ে বাজার থেকে ২০ কোটি টাকা সংগ্রহ করে। কোম্পানিটি আইপিওর টাকায় অবকাঠামো নির্মাণ, মেশিনারিজ ক্রয় এবং আইপিও সংক্রান্ত কাজে ব্যয় করার কথা প্রসপেক্টাসে উল্লেখ ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০