হাইডেলবার্গ সিমেন্টের ২ কোম্পানিকে অধিগ্রহণ: ২৫ ফেব্রুয়ারি ইজিএম
প্রচ্ছদ » Breaking News || রাজনীতি » হাইডেলবার্গ সিমেন্টের ২ কোম্পানিকে অধিগ্রহণ: ২৫ ফেব্রুয়ারি ইজিএম
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে সিমেন্ট খাতের কোম্পানি হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড উৎপাদনে থাকা একটি সিমেন্ট ফ্যাক্টরি ও একটি পাওয়ার প্ল্যান্ট অধিগ্রহণের কাজ সম্পন্ন করেছে। কোম্পানিটি শেয়ারহোল্ডারদের সম্মতি গ্রহণের জন্য আগামী ২৫ ফেব্রুয়ারি বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ২৫ ফেব্রুয়ারি সকাল ১০টায়, কোম্পানির ফ্যাক্টরি প্রাঙ্গন, টাটকি জাটরামোরা, তারাবোও রূপগঞ্জ, নারায়ণগঞ্জ ইজিএম অনুষ্ঠিত হবে। ইজিএম সংক্রান্ত রেকর্ড তারিখ আগামী ২৮ জানুয়ারি নির্ধারণ করেছে।
আলোচিত কোম্পানি দুটি হচ্ছে এমিরেটস সিমেন্টস বাংলাদেশ ও এমিরেটস পাওয়ার কোম্পানি লিমিটেড। দুটিই প্রাইভেট লিমিটেড কোম্পানি। গত ৫ ডিসেম্বর শেয়ার ক্রয়ের চুক্তির শর্তে কোম্পানি দুইটিকে অধিগ্রহণ করেছে হাইডেলবার্গ সিমেন্ট। আল্ট্রাটেক সিমেন্ট মিডলইস্ট ইনভেস্টমেন্ট লিমিটেডের কাছ থেকে প্রতিষ্ঠান দুটি কেনা হয়েছে। এখন থেকে কোম্পানি দুইটি হাইডেলবার্গ সিমেন্টের সম্পূর্ণ মালিকানাধীন সহযোগী প্রতিষ্ঠান।








