অ্যাসেম্বলি লাইন উদ্বোধন করবে এটলাস বাংলাদেশ
প্রচ্ছদ » Uncategorized » অ্যাসেম্বলি লাইন উদ্বোধন করবে এটলাস বাংলাদেশ
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এটলাস বাংলাদেশ নতুন আধুনিক অ্যাসেম্বলি লাইন উদ্বোধন করার সিদ্ধান্ত নিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, এর আগে কোম্পানিটি টিভিএসএবি এর সথে একটি স্থায়ী ব্যবসায়িক চুক্তি সম্পন্ন করেছে। কোম্পানিটি টিভিএস টেকনোলজি ব্যবহার করে নতুন অ্যাসেম্বলি লাইন স্থাপন করেছে।
চুক্তি অনুযায়ী, অবকাঠামো ও গুণমান মানদণ্ডে আরও উন্নত করার জন্য টিভিএসএবি মূলধন যন্ত্রাদি এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করেছে। টিভিএসএবি থেকে দেয়া ৩ কেটি ৬৫ লাখ টাকা বিল কোম্পানি বহন করবে।








