শেয়ার কেনা সম্পন্ন করেছে স্কয়ারের দুই পরিচালক
প্রচ্ছদ » Uncategorized » শেয়ার কেনা সম্পন্ন করেছে স্কয়ারের দুই পরিচালক
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি স্কয়ার ফার্মার দুই পরিচালক পূর্ব ঘোষণা অনুযায়ী শেয়ার কেনা সম্পন্ন করেছে। দুই পরিচালক মোট ৬ লাখ শেয়ার কিনেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে গত ২১ জানুয়ারি স্কয়ার ফার্মার দুই পরিচালক অঞ্জন চৌধুরী ও রত্না পাত্র শেয়ার কেনার ঘোষণা দিয়েছিল।
ঘোষণা অনুযায়ী দুই পরিচালক যথাক্রমে ৩ লাখ করে মোট ৬ লাখ শেয়ার কেনা সম্পন্ন করেছে।








