লংকাবাংলা ফিন্যান্সের পর্ষদ সভা স্থগিত
প্রচ্ছদ » Uncategorized » লংকাবাংলা ফিন্যান্সের পর্ষদ সভা স্থগিত
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি লংকাবাংলা ফিন্যান্স লিমিটেডের পূর্বঘোষিত পরিচালনা পর্ষদ সভা স্থগিত করা হয়েছে। করোনো ভাইরাস প্রতিরোধে আগামী ৪ এপ্রিল পরযন্ত সাধারণ ছুটি ঘোষণা করায় কোম্পানিটি পর্ষদ সভা স্থগিত করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে কোম্পানিটি পর্ষদ সভা আগামী ৩০ মার্চ, দুপুর ২টায় অনুষ্ঠিত করার ঘোষণা দিয়েছিল।
কোম্পানিটির সভায় ৩১ ডিসেম্বর,২০১৯ সমাপ্ত সময়ের অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও প্রকাশ করা হবে। এবং শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা আসতে পারে।
২০১৮ সালে কোম্পানিটি ১৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।








