বিএসইসির চেয়ারম্যানকে সিএসইর শুভেচ্ছা

প্রচ্ছদ » Uncategorized » বিএসইসির চেয়ারম্যানকে সিএসইর শুভেচ্ছা

CSE-BSECপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)।

সোমবার (১৮ মে) সিএসই এর ব্যবস্থাপনা পরিচালক মামুন-উর রশিদ বিএসইসির নব নিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত -উল-ইসলামকে ফুলের তোড়া দিয়ে সিএসইর পক্ষ থেকে শুভেচ্ছা জানান।

এ সময় পুঁজিবাজারের উন্নয়ন ও পুঁজিবাজারের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তাঁরা আলোচনা করেন এবং বাজার উন্নয়ন ও বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে একযোগে কাজ করার ব্যাপারে একমত পোষণ করে।

এ সময় সিএসই এর জেনারেল ম্যানেজার ও ঢাকাস্থ কার্যালয়ের প্রধান মোঃ গোলাম ফারুক এবং অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০