দর বাড়ার শীর্ষে বিকন ফার্মা

প্রচ্ছদ » Uncategorized » দর বাড়ার শীর্ষে বিকন ফার্মা

beaconপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে উঠে এসেছে বিকন ফার্মাসিটিক্যালস লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৭ টাকা ৮০ পয়সা বা ৯.৯৫ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, রোববার কোম্পানিটি সর্বশেষ ৮৬ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৬৮৬ বারে ৮ লাখ ১২ হাজার ৬৯৩টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬ কোটি ৯২ লাখ টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে আমান কটন ফাইবার্স লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ১ টাকা ৬০ পয়সা বা ৭.৫৫ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ২২ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৪৮৩ বারে ৬ লাখ ৫৪ হাজার ৬৭১টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৫০ লাখ টাকা।

গেইনারের তৃতীয় স্থানে রয়েছে দেশ গার্মেন্টস লিমিটেড । আজ কোম্পানিটির দর ১০ টাকা ৯০ পয়সা বা ৯.৬৯ শতাংশ বেড়েছে। আজ কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১২৩ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ফারইস্ট নিটিং, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, এমজেএলবিডি, বেক্সিমকো, লংকাবাংলা ফিন্যান্স, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড ও এসএস স্টিল লিমিটেড।

পুঁজিবাজার রিপোর্ট- আ/ব/সি / ৯ আগস্ট, ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০