বোলিং অ্যাকশনে পরিবর্তন আনছেন তাইজুল

প্রচ্ছদ » Uncategorized » বোলিং অ্যাকশনে পরিবর্তন আনছেন তাইজুল

taijuপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: লাল বলের ক্রিকেট মানেই তাইজুল ইসলামের উপস্থিতি। আর সাদা বলে? তাইজুলকে নিয়ে ভাবেন-ই না কেউ! একেবারে দেয়ালে পিঠ ঠেকলে নির্বাচকদের হৃদয়ে খানিকটা উঁকি দেন তাইজুল। তখন সুযোগ হয় এক বা দুই ম্যাচের জন্য। এরপর আবার আউট অব টিম!

রঙিণ পোশাকে এমন ‘অবজ্ঞা’ তাইজুলকে খুব ভাবায়। অথচ নিজের অভিষেকে হ্যাটট্রিকসহ চার উইকেট পেয়েছিলেন রাজশাহীর এ ক্রিকেটার। সেজন্য নিজ থেকে নতুন চ্যালেঞ্জ নিয়েছেন। টেস্ট ক্রিকেটের পাশাপাশি তার খেলতে হবে সীমিত পরিসরের ক্রিকেটও। এ জন্য প্রথম ধাপে নিজের বোলিং অ্যাকশনে পরিবর্তন আনছেন বাঁহাতি স্পিনার।

পাশাপাশি নতুন একটি ডেলিভারীও রপ্ত করছেন। করোনাকালে নিজের বোলিং নিয়ে ভেবেছেন তাইজুল। অভিজ্ঞদের পরামর্শ নিয়ে বোলিং অ্যাকশনে পরিবর্তন আনছেন। বড় কোনো পরিবর্তন তা না। ল্যান্ডিংয়ে পরিবর্তন আনছেন, রানিং বাড়িয়েছেন। হাতের পজিশন আরেকটু ভেতরে এনেছেন।

স্পিন কোচ ড্যানিয়েল ভেট্টরি থেকে ইতিবাচক সাড়া পাওয়ায় তাইজুল নিজের নতুন অ্যাকশন নিয়ে কাজ করছেন। ঐচ্ছিক অনুশীলনের দুইদিনে ঘণ্টাখানেক বোলিং করেছেন এ বাঁহাতি স্পিনার। নিজের বোলিং নিয়ে তাইজুল বলেন,‘সব ফরম্যাট খেলতে চাই বলেই নিজেকে বদলে ফেলার চেষ্টা করছি। বোলিং অ্যাকশনে কিছু পরিবর্তন এনেছি। আসলে নিজেই চেষ্টা করছিলাম, বোলিং অ্যাকশন পরিবর্তন এনে কিছু করা যায় কিনা। দেখলাম, বল ভালোই হচ্ছে। এরপর কোচ (ভেট্টরি) সঙ্গে বোলিং অ্যাকশনের ভিডিও নিয়ে আলাপ হয়। উনি ইতিবাচক মন্তব্য করার কারনেই এটি নিয়ে কাজ করছি।’

বোলিং অ্যাকশন নিয়ে খোলামনে কথা বলেও নিজের নতুন অস্ত্র গোপনই রাখলেন জাতীয় দলের স্পিনার,‘বোলিং অ্যাকশনের পাশাপাশি আমি নির্দিষ্ট একটি ডেলিভারি রপ্ত করার চেষ্টা করছি। আশা করি খুব বেশি সময় লাগবে না। তবে এই মুহুর্তে বিষয়টি গোপনই থাকুক। যখন পুরোপুরি রপ্ত করতে পারবো, তখন জানাব ডেলিভারিটি আসলে কী।’

নতুন অ্যাকশনে বোলিংয়ের কারণে বৈচিত্র্য বেড়েছে তার বোলিংয়ে। তার বিশ্বাস নতুন বৈচিত্র্যে সব কন্ডিশনে ভালো করা যাবে। পাশাপাশি বোলিংয়ে আরো অপশনও বাড়ছে তার। তাইজুল বলেন,‘টেস্ট খেলা এমনিতেই কঠিন। আপনার বোলিংয়ে যদি সেই বৈচিত্র্য না থাকলে আপনি ভালো করতে পারবেন না। এজন্য নিজের বোলিং অ্যাকশন পরিবর্তন করে খানিকটা বৈচিত্র্য বাড়িয়েছি। এখন স্বস্তি পাচ্ছি।’

২৯ টেস্টে ১১৪ উইকেট পেয়েছেন তাইজুল। বাংলাদেশ দলের সাম্প্রতিক সময়ের সাফল্যগুলোতে তার বিরাট অবদান। ২৮ বছর বয়সী স্পিনার বিশ্বাস করেন সামনেও সাফল্যধারা অব্যাহত থাকবে। পাশাপাশি বাংলাদেশ দলকে এগিয়ে নেবে আরও অনেকদূর।

পুঁজিবাজার রিপোর্ট-সৃ/ই / ১১ আগস্ট, ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০