বুধবার থেকে বন্ধ হচ্ছে করোনা বুলেটিন

প্রচ্ছদ » সারাদেশ » বুধবার থেকে বন্ধ হচ্ছে করোনা বুলেটিন

icddr coronaপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: করোনা ভাইরাসের (কোভিড-১৯) বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিন বুধবার (১২ আগস্ট) থেকে সাময়িকভাবে বন্ধ হচ্ছে। ’

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে ‘করোনা ভাইরাস সংক্রান্ত’ নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

তিনি জানান, স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য (করোনা) বুলেটিন আর হচ্ছে না। এখন থেকে স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে দেওয়া হবে। সেই প্রেসবিজ্ঞপ্তিতে সবগুলো তথ্যই থাকবে। তথ্য প্রবাহে কোনো ঘাটতি থাকবে না। তথ্য নিয়মিতভাবে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো হবে। কাজেই বুধবার থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিন বন্ধ থাকবে।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, গত ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে করোনা ভাইরাস ইস্যুতে প্রথম ব্রিফিং আয়োজন করে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা নিজেই ব্রিফিং করতেন। দেশে করোনারোগী শনাক্ত হওয়ার পর আইইডিসিআরের সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরও সরাসরি ব্রিফিংয়ে যুক্ত হয়।

এরপর মার্চের শেষের দিকে ডা. ফ্লোরার পরিবর্তে নিয়মিত ব্রিফিং পরিচালনা করতে থাকেন অধিদপ্তরের এমআইএস বিভাগের পরিচালক ডা. হাবিবুর রহমান। বেশ কয়েকদিন বিকেল ৩টায় এই ব্রিফিং অনুষ্ঠিত হলেও পরে দুপুর আড়াইটায় ব্রিফিংয়ের সময় চূড়ান্ত করে দেয় অধিদপ্তর। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে ‘ব্রিফিং’কে বাদ দিয়ে ‘বুলেটিন’ আকারে উপস্থাপন করতে শুরু করে অধিদপ্তর। তখন থেকে স্বাস্থ্য বুলেটিনে নিয়মিত তথ্য উপস্থাপন করতেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনের তথ্য থেকে জানা যায়, ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে তিন হাজার ৪৭১ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন দুই হাজার ৯৯৬ জন। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৬৩ হাজার ৫০৩ জনে। এছাড়া ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৫৩৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন এক লাখ ৫১ হাজার ৯৭২ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১