শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিএসইসির শ্রদ্ধা

প্রচ্ছদ » রাজনীতি » শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিএসইসির শ্রদ্ধা

bsecপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫তম শাহাদাত বার্ষিকী ও শোক দিবস উপলক্ষে তার প্রতিকৃতিতে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেজ্ঞ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

আজ শনিবার ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে এই শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় বঙ্গবন্ধু ও তাঁর পরিবারসহ সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও তাঁদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

শ্রদ্ধা নিবেদনে সরকারের নির্দেশনা মেনে বিএসইসির কমিশনার খন্দকার কামালউজ্জামান, ড. শেখ শামসুদ্দিন, ড. মিজানুর রহমান, আব্দুল হালিম, বিএসইসির একান্ত সচিব মো: রশীদুল আলমসহ সীমিত আকারে কিছু সংখ্যক উর্ধ্বতন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১