পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার ব্লক মার্কেটে মোট ১৯ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ২৬ লাখ ৭৩ হাজার ২৫৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৩ কোটি ৯৯ লাখ টাকা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৫ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মা লিমিটেডের।
ওরিয়ন ফার্মা ১ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
তৃতীয় স্থানে থাকা প্যারামাউন্ট টেক্সটাইল ১ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এসিআই, বিডি ফিন্যান্স, ব্রাক ব্যাংক, সিটি ব্যাংক, এস্কয়ার নিট কম্পোজিট, জিএসপি ফিন্যান্স, কেপিসিএল, লংকাবাংলা ফিন্যান্স,মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, ওয়াইম্যাক্স, পাইওনিয়র ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স, সি পার্ল বীচ, এসকে ট্রিমস, উত্তরা ব্যাংক ও জিলবাংলা সুগার মিলস লিমিটেড।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২৩ আগস্ট, ২০২০।








