সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজের বোর্ড সভার তারিখ ঘোষণা
প্রচ্ছদ » Uncategorized » সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজের বোর্ড সভার তারিখ ঘোষণা
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত পাট খাতের কোম্পানি সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ঘোষণা অনুযায়ী ২৭ আগস্ট অনুষ্ঠিত হবে এ কোম্পানির বোর্ড সভা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বোর্ড সভা ২৭ আগস্ট, বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ মার্চ, ২০২০ সমাপ্ত সময়ের তৃতীয় প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য প্রকাশ করা হবে বলে জানা গেছে।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২৪ আগস্ট, ২০২০।








