আম্পানকেও হার মানিয়েছে দক্ষিণাঞ্চলে এবারের জোয়ারের পানি

প্রচ্ছদ » Breaking News || Slider || আজকের সংবাদ » আম্পানকেও হার মানিয়েছে দক্ষিণাঞ্চলে এবারের জোয়ারের পানি

kholna jorer paniপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: টানা এক সপ্তাহেরও বেশি সময় ধরে বিপৎসীমার উপর দিয়ে কীর্তনখোলাসহ বরিশাল বিভাগের অধিকাংশ নদীর জোয়ারের পানি প্রবাহিত হয়েছে। তবে সোমবার (২৪ আগস্ট) সকালের জোয়ার থেকে ভোলার দৌলতখানে মেঘনা নদীর পানি ছাড়া সব নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

বিষয়টি ইতিবাচক জানিয়ে পানি উন্নয়ন বোর্ড বরিশালের উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ মাসুম বলেন, পানি দীর্ঘ স্থায়ী না হওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ কম হবে। যদিও বিপৎসীমার উপর দিয়ে গত কয়েকদিন যেভাবে পানি প্রবাহিত হয়েছে তাতেই ইতোমধ্যে ফসলের খেত, মাছের ঘের ও যোগাযোগ ব্যবস্থার ক্ষতি হয়েছে।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সর্বশেষ রোববার (২৩ আগস্ট) বরিশাল বিভাগের প্রধান প্রধান নদীর মধ্যে কয়েকটি নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছিল। কিন্তু সোমবার (২৪ আগস্ট) তেমন কোনো নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেনি।

তবে বিভাগের জেলাসমূহে বিগত ২০ আগস্ট থেকে পাঁচ দিনে পর্যায়ক্রমে যে পরিমাণে পানি উঠেছে তা সুপার সাইক্লোন আম্পানের জলোচ্ছাসের চেয়ে বেশি ছিল বলে জানিয়েছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাব ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান ভূঁইয়া।

আরিফুজ্জামান ভূঁইয়ার মতে, ওই সময়টাতে বিভাগের বরিশাল, বরগুনা, ঝালকাঠি ও ভোলা জেলায় বন্যা পরিস্থিতি বিরাজ করেছিল। তবে ২২ আগস্ট রাত থেকে নদীর পানি ক্রমান্বয়ে কমতে শুরু করে বিধায় ঝুঁকিও কমতে থাকে।

এদিকে বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, কৃষি, মৎস্য, যোগাযোগ ব্যবস্থার কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরূপণে কৃষি সম্প্রসারণ, মৎস্য অধিদফতর, সড়ক ও যোগাযোগ বিভাগ, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা মাঠ পর্যায়ে কাজ করছেন।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২৫ আগস্ট, ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০