লেক্সকোর এমডি-সচিবসহ প্রত্যেক পরিচালককে জরিমানা

প্রচ্ছদ » Uncategorized » লেক্সকোর এমডি-সচিবসহ প্রত্যেক পরিচালককে জরিমানা

lexcoপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুজিবাজারে তালিকাভুক্ত লেক্সকো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও কোম্পানি সচিবসহ প্রত্যেক পরিচালককে (স্বতন্ত্র পরিচালক ব্যতীত) ১ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আজ বুধবার (২৬ আগস্ট) কমিশনের ৭৩৭ তম কমিশন সভায় এ নির্দেশ দেয়া হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।

বিএসইসি সূত্র মতে, কমিশনের কর্পোরেট ফাইন্যান্স বিভাগের উপস্থাপিত নথিতে লেক্সকো লিমিটেড কতৃক সিকিউরিটিজ আইন ভঙ্গের বিষয়টি উল্লেখ করা হয়েছে। লেক্সকো লিমিটেড গত ২০১৮ ও ২০১৯ সালের কোন প্রান্তিক ও বার্ষিক কোন আর্থিক প্রতিবেদন প্রকাশ করেনি।এতে কোম্পানিটি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস ১৯৮৭ এবং নোটিফিকেশন আন্ডার সেকশন ২সিসি অব দ্যা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯ ভঙ্গ করেছে।

সিকিউরিটিজ আইন লংঘনের জন্য কমিশন সভায় লেক্সকো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিবসহ প্রত্যেক পরিচালককে (স্বতন্ত্র পরিচালক ব্যতীত) ১ লক্ষ টাকা জরিমানা করার সিদ্ধান্ত গ্রহণ করে।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২৬ আগস্ট, ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০