সোনালী আঁশের তৃতীয় প্রান্তিক প্রকাশ
প্রচ্ছদ » Uncategorized » সোনালী আঁশের তৃতীয় প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সোনালী আঁশ লিমিটেড ৩১ মার্চ, ২০২০ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২০-মার্চ’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১৩ পয়সা। আগের বছর একই সময় ছিল ৪১ পয়সা।
তিন প্রান্তিক (জুলাই’১৯-মার্চ’২০) মিলিয়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৩৬ পয়সা। আগের বছর একই সময় ছিল ৮১ পয়সা।
তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ (এনওসিএফপিএস) ছিল ৪ টাকা ৩৩ পয়সা। আগের বছর একই সময় ছিল মাইনাস ৭ টাকা ২১ পয়সা।
গত ৩১ মার্চ, ২০২০ তারিখে শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২২৭ টাকা ২৭ পয়সা।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ৩১ আগস্ট, ২০২০।








