ওয়েস্টার্ন মেরিনের তৃতীয় প্রান্তিক প্রকাশ
প্রচ্ছদ » Uncategorized » ওয়েস্টার্ন মেরিনের তৃতীয় প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড ৩১ মার্চ, ২০২০ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২০-মার্চ’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১৪ পয়সা। আগের বছর একই সময় ছিল ৬৫ পয়সা।
তিন প্রান্তিক (জুলাই’১৯-মার্চ’২০) মিলিয়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ০৮ পয়সা। আগের বছর একই সময় ছিল ১ টাকা ৯০ পয়সা।
তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ (এনওসিএফপিএস) ছিল ৩৬ পয়সা। আগের বছর একই সময় ছিল ১০ পয়সা।
গত ৩১ মার্চ, ২০২০ তারিখে শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৪ টাকা ২৮ পয়সা।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ৩১ আগস্ট, ২০২০।








