মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা
প্রচ্ছদ » Uncategorized » মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্যে লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদেরকে ২০ শতাংশ লভ্যাংশ দেবে। এর পুরোটাই নগদ।
সোমবার (৩১ আগস্ট) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের ওই সিদ্ধান্ত নেওয়া হয়।
সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আগামী ২২ অক্টোবর সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২১, সেপ্টেম্বর।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ৩১ আগস্ট, ২০২০।








