ব্লক মার্কেটে ২৮৫ কোটি টাকার লেনদেন

প্রচ্ছদ » খেলা » ব্লক মার্কেটে ২৮৫ কোটি টাকার লেনদেন

block-marketপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার ব্লক মার্কেটে মোট ২৮ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ২ কোটি ৭৬ লাখ ৫৮ হাজার ৩৮৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২৮৫ কোটি ৬২ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মার শেয়ার। কোম্পানিটি ২৫৬ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

স্কয়ার ফার্মা ১২ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

রেনেটা ৮ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড, ডেসকো, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, গ্রামীণফোন, জিপিএইচ ইস্পাত, জিকিউ বলপেন, ইবনে সিনা, কে অ্যান্ড কিউ, লংকাবাংলা ফিন্যান্স, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, এম.এল ডাইং, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, ওরিয়ন ফার্মা, পিপলস ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল, পূবালী ব্যাংক, কুইন সাউথ টেক্সটাইল, রেকিট বেনকিজার, রিপাবলিক ইন্স্যুরেন্স, সমতা লেদার, সী পার্ল বীচ, সাউথইস্ট ব্যাংক, শাহজিবাজার পাওয়ার, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ও উত্তরা ব্যাংক লিমিটেড।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ০২ সেপ্টেম্বর , ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০