দর বাড়ার শীর্ষে ফু-ওয়াং সিরামিকস
প্রচ্ছদ » Uncategorized » দর বাড়ার শীর্ষে ফু-ওয়াং সিরামিকস
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে উঠে এসেছে ফু-ওয়াং সিরামিকস ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৯০ পয়সা বা ১০ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, বুধবার কোম্পানিটি সর্বশেষ ৯ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৮৯ বারে ২ লাখ ৪৩ হাজার ৬০৯টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২৪ লাখ টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে প্রাইম ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ২ টাকা ২০ পয়সা বা ১০ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ২৪ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ১০ বারে ৬৫ হাজার ৬৭৭টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৫ লাখ টাকা।
গেইনারের তৃতীয় স্থানে রয়েছে এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির দর ২ টাকা ৮০ পয়সা বা ৯.৯৬ শতাংশ বেড়েছে। আজ কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩০ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।
গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আনোয়ার গ্যালভানাইজিং, বিডি থাই অ্যালুমিনিয়াম, হাক্কানি পাল্প, এবি ব্যাংক, লিগ্যাসি ফুটওয়্যার, জনতা ইন্স্যুরেন্স ও সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ০২ সেপ্টেম্বর , ২০২০।








