ওয়ালটনের আইপিও’র লটারি সম্পন্ন

প্রচ্ছদ » Uncategorized » ওয়ালটনের আইপিও’র লটারি সম্পন্ন

Waltonপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) লটারির কার্যক্রম সম্পন্ন হয়েছে।

আজ রোববার (৬ সপ্টেম্বর) বেলা ১১টায় ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে এই লটারির ড্র অনুষ্ঠিত হয়।

এর আগে কোম্পানিটি ৩ সেপ্টেম্বর আইপিও লটারির ড্র অনুষ্ঠান করার জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) আবেদন করেছিল। কিন্তু বিএসইসি ৬ সেপ্টেম্বর লটারির ড্র অনুষ্ঠান করার অনুমতি দেওয়ায় আজ তা অনুষ্ঠিত হয়।

ওয়ালটনের আইপিও’র আবেদন গত ৯ আগস্ট থেকে ১৬ আগস্ট পর্যন্ত জমা নেওয়া হয়। আইপিওতে সাধারণ বিনিয়োগকারীদের জন্য সংরক্ষিত ৩৯ কোটি ৩ লাখ টাকার শেয়ারের বিপরীতে ৩৭৪ কোটি ৪৩ লাখ টাকা জমা পড়ে; যা নির্ধারিত কোটার প্রায় সাড়ে ৯ গুণ। আবেদন বেশী পড়ায় নিয়ম অনুসারে লটারির আয়োজন করা হয়েছে।

কোম্পানিটির ইস্যু ম্যানেজারের দায়িত্বে আছে এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ০৬ সেপ্টেম্বর , ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০