এক্সপ্রেস ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ১৪ সেপ্টেম্বর
প্রচ্ছদ » Uncategorized » এক্সপ্রেস ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ১৪ সেপ্টেম্বর
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির সভা ১৪ সেপ্টেম্বর বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ওই সভায় কোম্পানির ৩১ ডিসেম্বর,২০১৯ তারিখে সমাপ্ত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা ও প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে। সভা থেকে আসতে পারে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা।
প্রসঙ্গত, কোম্পানিটি ২০২০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ০৮ সেপ্টেম্বর , ২০২০।








