পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। বেলা সাড়ে ১১টা পরযন্ত ডিএসইতে ৪৫১ কোটি ৮২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আজ মঙ্গলবার ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৯৭৫ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১৪৮ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭৩২ পয়েন্টে।
আজ ডিএসইতে ৩৫১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৮৪টির, কমেছে ১১৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪টির।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ১৮৩ পয়েন্টে। সিএসইতে টাকার অংকে ১০ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ০৮ সেপ্টেম্বর , ২০২০।








