৩ প্রতিষ্ঠানের পর্ষদ সভা আজ
প্রচ্ছদ » Breaking News || Slider || বাজার বিশ্লেষন » ৩ প্রতিষ্ঠানের পর্ষদ সভা আজ
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ প্রতিষ্ঠানের পর্ষদ সভা আজ সোমবার অনুষ্ঠিত হবে। সভায় প্রতিষ্ঠানগুলোর ৩১ ডিসেম্বর,২০১৯, ৩১ মার্চ ও ৩০ জুন,২০২০ সমাপ্ত সময়ের নিরীক্ষিত ও অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পরযালোচনা ও প্রকাশ করা হবে।
কোম্পানিগুলো হলো: এক্সপ্রেস ইন্সুরেন্স, অগ্রনী ইন্স্যুরেন্স এবং “রিলায়েন্স ওয়ান” দ্য ফার্স্ট স্ক্রিম অব রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচ্যুয়াল ফান্ড। ঘোষণা অনুযায়ী আজ অনুষ্ঠিত হবে এসব কোম্পানির বোর্ড সভা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এক্সপ্রেস ইন্সুরেন্স লিমিটেডের বোর্ড সভা ১৪ সেপ্টেম্বর, বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০১৯ সমাপ্ত অর্থবছরের নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা আসতে পারে বলে জানা গেছে।
অগ্রনী ইন্স্যুরেন্স লিমিটেডের বোর্ড সভা ১৪ সেপ্টেম্বর, বিকেল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ মার্চ, ২০২০ সমাপ্ত সময়ের প্রথম এবং ৩০ জুন, ২০২০ সমাপ্ত সময়ের দ্বিতীয় প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য প্রকাশ করা হবে বলে জানা গেছে।
“রিলায়েন্স ওয়ান” দ্য ফার্স্ট স্ক্রিম অব রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি সভা ১৪ সেপ্টেম্বর, দুপুর ২টা ৩৫ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২০ সমাপ্ত অর্থবছরের নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা আসতে পারে বলে জানা গেছে।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ১৪ সেপ্টেম্বর , ২০২০।








