আ.লীগের ‘জয় বাংলা টেলিমেডিসিন অ্যাপ’র উদ্বোধন আজ

প্রচ্ছদ » Breaking News || Slider || আজকের সংবাদ » আ.লীগের ‘জয় বাংলা টেলিমেডিসিন অ্যাপ’র উদ্বোধন আজ

alig joy bangla appপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: দেশের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে মোবাইল অ্যাপের মাধ্যমে চিকিৎসা সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির উদ্যোগে ‘জয় বাংলা টেলিমেডিসিন অ্যাপ’ ডেভেলপ করা হয়েছে। এ অ্যাপের মাধ্যমে বিশেষজ্ঞ ডাক্তারদের কাছ থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন দেশের মানুষ।

‘জয় বাংলা টেলিমেডিসিন অ্যাপটি’ আনুষ্ঠানিকভাবে আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) অনলাইনে শুভ উদ্বোধন করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং উপকমিটির সদস্য সচিব প্রকৌশলী মো. আবদুস সবুর। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও উপকমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. হোসেন মনসুর। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন আইইবি’র সহকারী সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. রনক আহসান। অনুষ্ঠানে আলোচক হিসেবে থাকবেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক প্রকৌশলী ড. মোহাম্মদ মাহফুজুল ইসলাম। এছাড়া অ্যাপ সম্পর্কে বিস্তারিত তুলে ধরবেন প্রকৌশলী আবু হাসান মাসুদ।

আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং উপকমিটির সদস্য সচিব প্রকৌশলী মো. আবদুস সবুর বলেন, ‘মহামারি করোনাভাইরাসের শুরুতে ডাক্তাররা যখন চেম্বারে সরাসরি রোগীদের সেবা প্রদান করতে পারছিলেন না, তখন টেলিমেডিসিন সেবাই একমাত্র ভরসা হয়ে উঠেছিল। এরপরই আমরা ‘জয় বাংলা টেলিমেডিসিন অ্যাপ’ নিয়ে কাজ শুরু করি। এই অ্যাপটি বাংলাদেশের চিকিৎসা খাতে একটি নতুন অধ্যায় যুক্ত করবে। ‘জয় বাংলা টেলিমেডিসিন অ্যাপে’র মাধ্যমে রোগীরা চিকিৎসকদের সঙ্গে ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন। এছাড়াও অ্যাপে ক্যাটাগরিভিত্তিক বিশেষজ্ঞ ডাক্তারের তালিকা, অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম, মেডিকেল রেকর্ড আপলোড, প্রোফাইল ম্যানেজমেন্ট ইত্যাদি সুবিধা রয়েছে। এছাড়াও অ্যাপে একটি ইন্টারেক্টিভ সোশ্যাল মিডিয়া সংযুক্ত করা হয়েছে। অ্যাপে রোগীদের তথ্য সংরক্ষিত থাকবে, ফলে এই তথ্য পরবর্তীতে রোগ নিয়ন্ত্রণে গবেষণের কাজে ব্যবহার করা যাবে। অ্যাপটি বর্তমানে অ্যান্ড্রয়েড সংস্করণে রয়েছে। আশা করছি, শিগগিরই আইওএস সংস্করণ যুক্ত করতে পারব।’

অনুষ্ঠানটি সরাসরি প্রচারিত হবে বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ এবং অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। এছাড়া সময় টিভি, বিজয় টিভি, জাগো নিউজ২৪, বিডি নিউজ২৪, বাংলা নিউজ২৪, বার্তা২৪, সমকাল, যুগান্তর, ইত্তেফাক, সারাবাংলা, ভোরের কাগজ, বাংলাদেশ জার্নাল, ঢাকা টাইমস ও অপরাজেয় বাংলার ফেসবুক পেজে সরাসরি প্রচারিত হবে।

পুঁজিবাজার রিপোর্ট – সৃ/ ই/ ১৫ সেপ্টেম্বর , ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১