সূচকের উত্থানে লেনদেন চলছে

প্রচ্ছদ » Uncategorized » সূচকের উত্থানে লেনদেন চলছে

DSE--CSE111পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। লেনদেন হয়েছে ১৩৩ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আজ মঙ্গলবার লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১১ পয়েন্ট কমে ৫ হাজার ৮০ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরীয়াহ্ সূচক ২ পয়েন্ট কমে এবং ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১১৬৭ ও ১৭৫৬ পয়েন্টে রয়েছে।

এসময় লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১০৪টির, কমেছে ১৫৪টির এবং অপরির্বতিত রয়েছে ৬১টি কোম্পানির শেয়ার।

এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো এক্সপ্রেস ইন্স্যুরেন্স, এশিয়া ইন্স্যুরেন্স, মুন্নু সিরামিক, বেক্সিমকো ফার্মা, বেক্সিমকো লিমিটেড, নাহি অ্যালমুনিয়াম, প্রভাতী ইন্স্যুরেন্স, সিএনএ টেক্সটাইল, কেপিসিএল ও অরিয়ন ইনফিউশন।

এদিন লেনদেন শুরু প্রথম পাঁচ মিনিটে ডিএসইর সূচক কমে ৩ পয়েন্ট। এরপর ১০টা ১০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে ২ পয়েন্ট বাড়ে। এরপর সূচকের বাড়তে থাকে। সকাল ১০ টা ১৫ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৯৯ পয়েন্টে অবস্থান করে।

অপরদিকে, মঙ্গলবার লেনদেন শুরুর আধা ঘণ্টা পর সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ৬ পয়েন্ট কমে ১৪ হাজার ৫০৮ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।

এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ২ কোটি ৫০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এসময় লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৩৪টির, কমেছে ৩৪টির এবং অপরির্বতিত রয়েছে ১০টি কোম্পানির শেয়ার।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ১৫ সেপ্টেম্বর , ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১