ওয়ালটন হাইটেকের তৃতীয় প্রান্তিক প্রকাশ

প্রচ্ছদ » Uncategorized » ওয়ালটন হাইটেকের তৃতীয় প্রান্তিক প্রকাশ

Waltonপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমতি পাওয়া কোম্পানি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৩১ মার্চ, ২০২০ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২০-মার্চ’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

অনিরীক্ষিত প্রতিবেদন অনুসারে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৫ টাকা ১৭ পয়সা। গত বছরের একই সময়ে তা ছিল ১১ টাকা ১৪ পয়সা।

আলোচ্য সময়ে আইপিওর পরবর্তী শেয়ার হিসাবে কোম্পানিটির ইপিএস হয়েছে ৫ টাকা ১২ পয়সা।

অন্যদিকে প্রথম তিন প্রান্তিকে তথা ৯ মাসে (জুলাই’১৯-মার্চ’২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ২৫ টাকা ৫৩ পয়সা। গত বছরের একই সময়ে তা ছিল ২৪ টাকা ২২ পয়সা।

আলোচ্য সময়ে আইপিওর পরবর্তী শেয়ার হিসাবে কোম্পানিটির ইপিএস হয়েছে ২৫ টাকা ২৯ পয়সা।

গত ৩১ মার্চ, ২০২০ তারিখে শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৬৬ টাকা ৩৮ পয়সা। আর আইপিও পরবর্তী শেয়ার হিসাবে কোম্পানির এনএভি দাঁড়িয়েছে ২৬৭ টাকা ০১ পয়সা।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২২ সেপ্টেম্বর , ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১