আইডিএলসি’র ইস্যু ব্যবস্থাপনায় বাজারে আসছে রবি

প্রচ্ছদ » Uncategorized » আইডিএলসি’র ইস্যু ব্যবস্থাপনায় বাজারে আসছে রবি

Idlc roboপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: আইডিএলসি ইনভেস্টমেন্টস’র ইস্যু ব্যবস্থাপনায় বাজারে আসছে দেশের সর্ববৃহৎ টেলিকম কোম্পানি রবি আজিয়াটা লিমিটেড।

আজ বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২০)তারিখে অনুষ্ঠিত ৭৪১তম কমিশন সভায় রবি আজিয়াটা লিমিটেডের আইপিও অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। রবি পুঁজিবাজার থেকে ৫২৩ কোটি টাকা সংগ্রহ করবে, যা এখন পর্যন্ত বাংলাদেশের সর্ববৃহৎ আইপিও।

প্রেস বিজ্ঞপ্তিতে আইডএলসি এ তথ্য নিশ্চিত করে ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তোলিত অর্থ রবির নেটওয়ার্ক সম্প্রসারণের জন্য ব্যবহৃত হবে। টেলিকমিউনিকেশন খাতের দ্বিতীয় কোম্পানি হিসেবে রবির তালিকাভুক্তি বাজারের মূলধনকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে। এই আইপিও’র ইস্যু ম্যানেজার হিসাবে আইডিএলসি ইনভেস্টমেন্টস দায়িত্ব পালন করছে। আইডিএলসি ২০১৬ সালে রবি ও এয়ারটেল একীভূতকরণেও উপদেষ্টা হিসাবে কাজ করেছে, যা বাংলাদেশের বৃহত্তম মার্জার লেনদেনগুলির মধ্যে অন্যতম।

এ প্রসঙ্গে আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের এমডি এন্ড সিইও আরিফ খান বলেন, রবি আজিয়াটার এই আইপিওর মাধ্যমে সংগৃহীত তহবিল তথ্য প্রযুক্তির উন্নয়নকে ত্বরান্বিত করবে বলে আমরা বিশ্বাস করি। ইস্যু ম্যানেজার হিসেবে রবির এই অর্জনে সহযোগী হতে পেরে আমরা অত্যন্ত গর্বিত। আইডিএলসি ভবিষ্যতেও এই ধরণের ইতিবাচক কার্যক্রম এর সাথে থাকবে বলে আশা প্রকাশ করছি।

তিনি বলেন, এই আইপিও অনুমোদন এর মাধ্যমে আইডিএলসি ফাইন্যান্স তাদের সুশাসনের সাথে পরিচালিত কোম্পানিগুলোকে পুঁজিবাজারে আনার প্রতিশ্রুতি পুনরুক্তি করে। আইডিএলসি ২০১৮ সাল থেকে পরপর তিন বছর ইউরোমনি কর্তৃক ‘বাংলাদেশের সেরা বিনিয়োগ ব্যাংক’ হিসাবে পুরস্কৃত হয়েছে। আইপিও, একীভূতকরণ ও অধিগ্রহণ ছাড়াও, আইডিএলসি পোর্টফোলিও ম্যানেজমেন্ট এবং মার্জিন ঋণ ব্যবসায়ের সাথে জড়িত। আইডিএলসি ভবিষ্যতে আরও মানসম্পন্ন আইপিও আনতে এবং বাংলাদেশের পুঁজিবাজারের বিকাশে অবদান রাখতে কাজ করে যাবে।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২৩ সেপ্টেম্বর , ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১