নাহি অ্যালুমিনিয়ামের বোর্ড সভা ৭ অক্টোবর
প্রচ্ছদ » Breaking News || Slider || আজকের সংবাদ » নাহি অ্যালুমিনিয়ামের বোর্ড সভা ৭ অক্টোবর
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির সভা আগামী ৭ অক্টোবর বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ওই সভায় কোম্পানির ৩০ জুন,২০২০ তারিখে সমাপ্ত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা ও প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে। সভা থেকে আসতে পারে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা।
২০১৯ সালে কোম্পানিটি ১৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ৩০ সেপ্টেম্বর , ২০২০।








