সূচকের উত্থানে লেনদেন শেষ

প্রচ্ছদ » Uncategorized » সূচকের উত্থানে লেনদেন শেষ

dse- cseপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে । অপর দিকে শেয়ারবাজারের চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)
সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে।

সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৩৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৯৫ পয়েন্টে অবস্থান করছে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইর শরীয়াহ সূচক ৬ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৪ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১১২৬ ও ১৭১০ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে ৮৭৩ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের চেয়ে ৪১ কোটি টাকা কম। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ৯১৪ কোটি ৩৭ লাখ টাকার।

বৃহস্পতিবার ডিএসইতে ৩৫৬টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে।

এগুলোর মধ্যে দাম বেড়েছে ১৯৪টির, কমেছে ১০৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৫টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।

লেনদেনের শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠান হলো বেক্সিমকো ফার্মা, বেক্সিমকো লিমিটেড, প্যারামাউন্ট টেক্সটাইল, ব্র্যাক ব্যাংক, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, বিডি ফাইন্যান্স, সন্ধানী ইন্স্যুরেন্স, লংকাবাংলা, নিটল ইন্স্যুরেন্স ও রিপাবলিক ইন্স্যুরেন্স।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১২৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ২৯১ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৭০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৬২টির, কমেছে ৭০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির কোম্পানির শেয়ার দর।

বৃহস্পতিবার সিএসইতে ৪২ কোটি ৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১৮ কোটি টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৬০ কোটি ৭ লাখ টাকার।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ১ লা অক্টোবর , ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০