আমান ফিডের আর্থিক প্রতিবেদন খতিয়ে দেখবে বিএসইসি

প্রচ্ছদ » Uncategorized » আমান ফিডের আর্থিক প্রতিবেদন খতিয়ে দেখবে বিএসইসি

Aman-feed_1পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি আমান ফিড লিমিটেডের বিরুদ্ধে হিসাবকারসাজির মাধ্যমে বাড়তি মুনাফা দেখিয়ে উচ্চ প্রিমিয়াম নিয়ে আইপিওতে শেয়ার বিক্রির অভিযোগ খতিয়ে দেখবে বিএসইসি। সম্প্রতি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বিষয়টি খতিয়ে দেখতে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। শিগগিরই এই কমিটি গঠন করা হবে বলে বিএসইসি সূত্রে জানা গেছে।

বিএসইসির বর্তমান কমিশন বাজারে স্বচ্ছতা ও জবাবদিহীতা বাড়ানোর উদ্যোগের অংশ হিসেবে নানা অনিয়মের অভিযোগ খতিয়ে দেখার প্রক্রিয়া শুরু হয়েছে। অনিয়ম প্রমাণিত হওয়ায় ইতোমধ্যে কয়েকটি কোম্পানির শীর্ষ কর্তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নিয়েছে সংস্থাটি। এরই ধারাবাহিকতায় আমান ফিডের বিরুদ্ধে তদন্ত হবে।

জানা গেছে, বিএসইসি আমান ফিডের ২০১৫ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত সময়ের আর্থিক প্রতিবেদন খতিয়ে দেখবে। কোম্পানিটি কারসাজির মাধ্যমে মুনাফা বাড়িয়ে দেখিয়েছে কি-না এবং আর্থিক প্রতিবেদন নিরীক্ষায় আন্তর্জাতিক হিসাব মান (International Accounting Standards-IAS) এবং (International Financial Reporting Standards-IFRS) অনুসরণ করা হয়েছে কি-না তা খতিয়ে দেখবে।

আইপিওতে আসার আগে কোম্পানিটির ব্যাংক ঋণ পরিশোধ সংক্রান্ত তথ্য এবং পুনঃতফসিল সুবিধা নিয়ে খেলাপি নাম কাটিয়ে আইপিওতে আসার সুযোগ নিয়েছে কি-না সে বিষয়টিও খতিয়ে দেখবে বিএসইসি। বিশেষ করে তালিকাভুক্ত কোম্পানি এবি ব্যাংক লিমিটেডের আড়াইশ কোটি টাকা ঋণ পরিশোধ না করা এবং ঋণ আদায়ে কোম্পানির সম্পদ নিলামে বিক্রির বিষয়টিও খতিয়ে দেখা হবে।

উল্লেখ, ২০১৫ সালে আইপিওতে ২৬ টাকা প্রিমিয়ামসহ ৩৬ টাকা দরে শেয়ার বিক্রি করে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় আমান ফিড। আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে ৭০ কোটি টাকা সংগ্রহ করে কোম্পানিটি। অনেক লাভজনক দেখিয়ে বাজারে আসা কোম্পানিটি বছরের পর বছর ধরে এবি ব্যাংকের পাওনা ঋণের অর্থ পরিশোধ করছে না। বাধ্য হয়ে ব্যাংক কর্তৃপক্ষ অর্থঋণ আদালতের আওতায় আমান ফিডের স্থাবর-অস্থাবর সব সম্পদ নিলামে বিক্রির উদ্যোগ নেয়। গত ২ সেপ্টেম্বর নিলামে দরপত্র জমা দেওয়ার শেষ দিনে কোম্পানিটি নিলামের বিরুদ্ধে উচ্চ আদালতের স্থগিতাদেশ নিয়ে আসে। তবে আদালত চলতি বছরের ডিসেম্বরের মধ্যে এবি ব্যাংককে কমপক্ষে ৬০ কোটি টাকা পরিশোধের শর্তসাপেক্ষে এই স্থগিতাদেশ দেয়।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ৮ অক্টোবর , ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১