মা ইলিশ রক্ষায় অভিযানে ৯ কোটি টাকার কারেন্ট জাল জব্দ

প্রচ্ছদ » Uncategorized » মা ইলিশ রক্ষায় অভিযানে ৯ কোটি টাকার কারেন্ট জাল জব্দ

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: মা ইলিশ সংরক্ষণ অভিযানের তিন দিনে দেশের আটটি বিভাগে নয় কোটি টাকা মূল্যের কারেন্ট জাল জব্দ করা হয়েছে। পাশাপাশি ছয় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৭ অক্টোবর) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২০ বাস্তবায়নে তৃতীয় দিন (১৬ অক্টোবর) পর্যন্ত দেশের আটটি বিভাগে ৪৪২টি ভ্রাম্যমাণ আদালত ও তিন হাজার ৫৯টি অভিযান পরিচালনা করা হয়েছে। এতে নয় কোটি ১৩ লাখ চার হাজার টাকা মূল্যের ৬৫ লাখ ৯৯ হাজার ২০০ মিটার দৈর্ঘ্যের কারেন্ট জালসহ ৪৪৫টি অন্যান্য অবৈধ জাল আটক করা হয়েছে। এ সময়ের মধ্যে অবৈধভাবে মৎস্য আহরণের কারণে মৎস্য আইনের আওতায় ১৭৮ জন জেলেকে বিভিন্ন মেয়াদে জেল দেওয়া হয়েছে এবং ছয় লাখ ৬৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি মামলা করা হয়েছে ২৭৩টি ও জব্দ করা হয়েছে তিন দশমিক ৩৬ মেট্রিক টন ইলিশ।

প্রসঙ্গত, গত ১৪ অক্টোবর থেকে আগামী ৪ নভেম্বর পর্যন্ত মোট ২২ দিন দেশব্যাপী ইলিশ আহরণ, পরিবহন, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয়, মজুদ ও বিনিময় নিষিদ্ধ করেছে সরকার। এ ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয়, মজুদ ও বিনিময় আইনত দণ্ডনীয় অপরাধ। আইন অমান্যকারীকে কমপক্ষে এক বছর থেকে সর্বোচ্চ দুই বছরের সশ্রম কারাদণ্ড অথবা পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা ও উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ১৭ অক্টোবর , ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০