ডাচ্-বাংলা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ

প্রচ্ছদ » অর্থনীতি » ডাচ্-বাংলা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ডাচ্-বাংলা ব্যাংক তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর, ২০২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

আজ শনিবার (২৪ অক্টোবর) কোম্পানির পরিচালনা পর্ষদ আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।

আলোচ্য সময়ে কোম্পানির কর পরবর্তী মুনাফা হয়েছে ১২৯ কোটি ৩৭ লাখ ১০ হাজার টাকা। এর আগের বছর একই সময়ে মুনাফা হয়েছিল ১৪৪ কোটি ৯৪ লাখ ৪০ হাজার টাকা।

তৃতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৩৫ পয়সা। আগের বছর একই সময়ে ছিল ২ টাকা ৬৪ পয়সা।

চলতি হিসাববছরের ৯ মাসে (জানুয়ারি’২০-সেপ্টেম্বর’২০) কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ২৯ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ৬ টাকা ১১ পয়সা।

৩০ সেপ্টেম্বর, ২০২০ শেষে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৫৪ টাকা ৭৮ পয়সা। এর আগের বছরে একই সময়ে ছিলো ৪৮ টাকা ০৬ পয়সা।

 

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ২৪ অক্টোবর ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০