এসোসিয়েটেড অক্সিজেনের লেনদেন শুরু ১৫ টাকায়

প্রচ্ছদ » শিক্ষা » এসোসিয়েটেড অক্সিজেনের লেনদেন শুরু ১৫ টাকায়

এসোসিয়েটেড অক্সিজেনের লেনদেন শুরু ১৫ টাকা
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : জ্বালানি-বিদ্যুৎ খাতের নতুন কোম্পানি এসোসিয়েটেড অক্সিজেন লিমিটেড আজ রোববার দুই স্টক এক্সচেঞ্জে ’এন’ ক্যাটাগরিতে লেনদেন শুরু করেছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ারটির লেনদেন শুরু হয় ১৫ টাকা দরে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা ১০টা ৫৯ মিনিটে শেয়ারটির দর ৫ টাকা বা ৫০ শতাংশ বেড়েছে। এসময়ে কোম্পানিটি ৪ বারে ১৮ হাজার ৩৬৫টি শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ২ লাখ ৮০ হাজার টাকা।

প্রসঙ্গত, সার্কিট ব্রেকারের নতুন নিয়ম অনুসারে লেনদেনের প্রথম দিন থেকেই সার্কিট ব্রেকার চালু রয়েছে এসোসিয়েটেড অক্সিজেনের শেয়ারে। তাই লেনদেন শুরুর প্রথম দিনে সংশ্লিষ্ট কোম্পানির শেয়ারের দাম আইপিওর অফার মূল্যের সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত বাড়তে পারবে। একইভাবে ৫০ শতাংশ পর্যন্ত কমতে পারবে; এর বেশি নয়।

এদিকে বিএসইসির নির্দেশনা অনুযায়ী, লেনদেনের প্রথম ৩০ দিন কোম্পানিটির শেয়ার কিনতে মার্জিন ঋণ না দিতে স্টক ব্রোকার্স ও মার্চেন্ট ব্যাংকার্সদের নিষেধাজ্ঞা জানানো হয়েছে।

 

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২৫ অক্টোবর , ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১