ফ্রান্সের পণ্য বয়কট করলেন নুসরাত ফারিয়া

প্রচ্ছদ » Uncategorized » ফ্রান্সের পণ্য বয়কট করলেন নুসরাত ফারিয়া

 

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : প্রায় সময়ই দেখা যায় নানাভাবে ইসলাম ও এ ধর্মের নবী-রাসুলদের ব্যাঙ্গ করে থাকে ফ্রান্স। এর আগেও মহানবী (স.)-কে ব্যাঙ্গ করে দেশটির একটি ম্যাগাজিন আলোচনার জন্ম দিয়েছিলো।

তবে এবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে স্বয়ং ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। তার বিরুদ্ধে ইসলাম ধর্ম ও এ ধর্মের সর্বোচ্চ সম্মানিত মানব হযরত মুহাম্মদ (সা.)- কে অপমানের অভিযোগ উঠেছে।

সেই অভিযোগের প্রতিবাদে মুসলিম বিশ্ব উত্তাল। প্রতিবাদ জানিয়ে বেশ কয়েকটি আরব বাণিজ্য সমিতি ফরাসি পণ্য বর্জনের ঘোষণা দিয়েছে। সেই ডাকে সাড়া দিয়েছে বাংলাদেশও।

বিশ্বের অনেক মুসলিম তারকারাও ফরাসি পণ্য বর্জন করে অন্যদেরকেও উৎসাহিত করলেন। এবার ফরাসি পণ্য বর্জনের আহ্বান জানালেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া মাজহার। সেইসঙ্গে জানালেন তিনি ফরাসি ব্রান্ডের একটি দামি ঘড়িও ফেলে দিয়েছেন।

গতকাল ৩০ অক্টোবর এক ফেসবুক স্ট্যাটাসে এই অভিনেত্রী এ কথাই জানালেন।সেখানে তিনি লেখেন, ‘আমি আমার (ফরাসি ব্যান্ডের) কার্টিয়ে ঘড়িটি ফেলে দিচ্ছি।’ এরপর হ্যাশট্যাগের মাধ্যমে ফরাসি পণ্য বর্জনের ডাক দিয়েছেন ফারিয়া। তার এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন হাজার হাজার ফলোয়ার৷ অনেকে সে পোস্টে ‘হাহা’ রিয়্যাক্টও দিয়েছেন।

এদিকে নুসরাত ফারিয়া বর্তমানে ব্যস্ত আছেন ‘পাতালঘর’ শিরোনামে একটি সিনেমা নিয়ে। পাশাপাশি ৭ নভেম্বর থেকে ওয়েব ফিল্ম ‘যদি… কিন্তু… তবুও’র শুটিংয়ে অংশ নেওয়ার কথা আছে তার। ফিরবেন ‘অপারেশন সুন্দরবন’ সিনেমার শুটিংয়েও।

 

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ৩১ অক্টোবর , ২০২০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১