মহানবী (সা.) এর কার্টুন প্রকাশ একটি গর্হিত অপরাধ: মির্জা ফখরুল

প্রচ্ছদ » অর্থনীতি » মহানবী (সা.) এর কার্টুন প্রকাশ একটি গর্হিত অপরাধ: মির্জা ফখরুল

 

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : মহানবী হযরত মোহাম্মদ (সা.) এর কার্টুন প্রকাশকে একটি গর্হিত অপরাধ বলে গণ্য করে তীব্র নিন্দা জানিয়েছে বিএনপি। এ ঘটনায় বিশ্বের ২০০ কোটিরও বেশি মুসলমানসহ সকল ধর্ম-বর্ণের কোটি কোটি যুক্তিবাদী ধর্মপ্রাণ মানুষ এবং বিভিন্ন রাষ্ট্র যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে চলেছে তার সাথে একাত্মতা ঘোষণা করেছে বিএনপি।

আজ রোববার (০১ নভেম্বর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ বক্তব্য তুলে ধরেন।

মির্জা ফখরুল বলেন, শনিবার (৩১ অক্টোবর) বিকালে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

তিনি বলেন, বিএনপি মনে করে পবিত্র ইসলাম ও মহানবী (সা.) এর অনুসারীদের আবেগকে আহত করে বিশ্বব্যাপী যে অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টি করা হয়েছে তা গোটা মানবজাতির ঐক্য ও মিলনের জন্য এক অনতিক্রমণীয় হুমকিতে পরিণত হয়েছে। এই সংকট থেকে বেরিয়ে আসার এবং ধর্মীয় স্বাধীনতা ও মূল্যবোধকে স্বীকৃতি দেওয়ার মত মানবিক ও গণতান্ত্রিক দায়িত্ব পালনের জন্য ফ্রান্সের প্রেসিডেন্টকেই উদ্যোগী হতে হবে। কারণ, ঘৃণা ও সন্ত্রাস-কোনটাই বিশ্ববাসীর কাম্য নয়।

মির্জা ফখরুল বলেন, নির্বাচন কমিশন কর্তৃক প্রস্তাবিত স্থানীয় সরকার নির্বাচন আইন ২০২০ বিষয়ে ইতিপূর্বে নজরুল ইসলাম খানের নেতৃত্বে গঠিত কমিটি বিস্তারিত পর্যালোচনা করে আইন সংশোধনের যে প্রতিবেদন পেশ করেন তা কিছু সংশোধনের মাধ্যমে গৃহীত হয়। নজরুল ইসলাম খান এবং তার সহযোগী সদস্যদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে যথাযথ সুপারিশ পেশ করার জন্য ধন্যবাদ ও অভিনন্দন জানানো হয়।

রোববার (০১ নভেম্বর) বিকালে বিএনপির একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে এ সংক্রান্ত পত্র হস্তান্তর করবে। একই সঙ্গে প্রস্তাবিত স্থানীয় সরকার আইনের পর্যালোচনাসহ সংবাদ সম্মেলনের সিদ্ধান্ত হয়।

তিনি আরও বলেন, স্থায়ী কমিটির সভায় মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উৎযাপন উপলক্ষে ইতিপূর্বে গঠিত বিএনপির কেন্দ্রীয় উদযাপন কমিটির পুর্ণাঙ্গ ১১৫ সদস্যের কমিটি অনুমোদন করা হয়। সুবর্ণ জয়ন্তী পালনের যথাযথ কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়নের জন্য আহ্বায়ক ড. খন্দকার মোশাররফ হোসেনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ২রা নভেম্বর, ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১