মোংলায় আসছে জাহাজ, বাড়ছে আয়,বেড়েছে কর্মচাঞ্চল্য

প্রচ্ছদ » Uncategorized » মোংলায় আসছে জাহাজ, বাড়ছে আয়,বেড়েছে কর্মচাঞ্চল্য

 

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : দেশের দ্বিতীয় সামুদ্রিক বন্দর মোংলায় জাহাজ আগমন বেড়ে যাওয়ায় বেড়েছে আমদানি-রফতানির পরিমাণ। সেই সঙ্গে বেড়েছে কর্মচাঞ্চল্য। বন্দরের উন্নয়নে সরকারের গৃহীত প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়ন হওয়ার ফলে অপারেশনাল কার্যক্রম আগের তুলনায় অনেক বেশি গতিশীল হয়েছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। এ ধারাবাহিকতা অব্যাহত থাকলে ২০২১ সালে মোংলা বন্দরে জাহাজ আগমনের সংখ্যা এক হাজার ছাড়িয়ে যাবে বলে আশা প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

মোংলা বন্দর সূত্রে জানা গেছে, চলতি বছরের সেপ্টেম্বর মাসে বন্দরে জাহাজ এসেছে ৮৩টি। অক্টোবরে এসেছে ৭৯টি। কন্টেইনারের জাহাজ কম আসলেও এবার অক্টোবর মাসেই ৫টি কন্টেইনার জাহাজ বন্দরে ভিড়েছে। সবমিলিয়ে সেপ্টেম্বর ও অক্টোবর মাসে মোংলা বন্দরে মোট জাহাজ এসেছে ১৬২টি। চলতি বছরে বন্দরে তুলনামূলকভাবে জাহাজ আগমন বেড়ে যাওয়ায় দ্রুত গতিতে বাড়ছে রাজস্ব আয়।

পরিসংখ্যানে দেখা যায়, ২০০৯ – ২০১০ অর্থবছরে মোংলা বন্দরে মোট জাহাজ এসেছিল ১৫৬টি। এক বছরে যেখানে জাহাজ এসেছে ১৫৬টি সেখানে ১০ বছরের ব্যবধানে মাত্র দুই মাসে তার চেয়েও বেশি জাহাজ বন্দরে আগমন করেছে।

 

বন্দর সংশ্লিষ্টরা জানান, গত ১১ বছরে মোংলা বন্দরের অনেক উন্নয়ন হয়েছে। সরকারের আন্তরিক প্রচেষ্টায় এক সময়ের মৃতপ্রায় বন্দর আজ একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিনত হয়েছে।

চলতি বছরের অক্টোবর মাসে অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে গেছে মোংলা বন্দর। গত ২৫ অক্টোবর বন্দরের সবগুলো জেটিতে বিদেশি জাহাজে পরিপূর্ণ ছিল। অর্থাৎ একই সঙ্গে জেটিতে ৫টি জাহাজ বার্থিং করে মালামাল খালাস করেছে। এছাড়াও গত ২১ অক্টোবর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম চালানের যন্ত্রপাতি নিয়ে একটি জাহাজ মোংলা বন্দরে আসে।

বর্তমানে মোংলা বন্দরে বিদেশি জাহাজ আগমন বেড়ে যাওয়া এবং রাজস্ব আয় বৃদ্ধির বিষয়টিকে বর্তমান সরকারের একটি অন্যতম সাফল্য হিসেবেই দেখছেন মোংলা বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম. শাহজাহান।

তিনি বলেন, বন্দরের উন্নয়নে গৃহীত প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের ফলে অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি পেয়েছে। বন্দরে বিদেশি জাহাজ আগমনের সংখ্যা দ্রুত বাড়ছে। আমদানি-রফতানিকারকরা এখন এ বন্দর ব্যবহারে সর্বাধিক গুরুত্ব দিচ্ছেন। বিশেষ করে গাড়ি আমদানিতে মোংলা বন্দরের গুরুত্ব বেড়েছে কয়েকগুণ। পদ্মা সেতু চালু হলে আমদানি-রফতানিতে শীর্ষ স্থান দখল করবে মোংলা বন্দর। মোংলা বন্দরের উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদূরপ্রসারী পদক্ষেপ বন্দরের কার্যক্রমকে আরও গতিশীল করেছে।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ২রা নভেম্বর, ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১