অর্ধবার্ষিকে শিপিং করপোরেশনের ইপিএস ৮ শতাংশ বেড়েছে
প্রচ্ছদ » Uncategorized » অর্ধবার্ষিকে শিপিং করপোরেশনের ইপিএস ৮ শতাংশ বেড়েছেপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক :পুঁজিবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের রাষ্ট্রায়ত্ত্ব বাংলাদেশ শিপিং করপোরেশন(বিএসসি) চলতি হিসাব বছরের অর্ধবার্ষিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ৮ শতাংশ বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, জুলাই’২০১৬ থেকে ৩১ ডিসেম্বর’২০১৬ পর্যন্ত ৬ মাসে কোম্পানিটির ইপিএস হয়েছে ৫ টাকা ৮৮ পয়সা। যা এর আগের বছর একই সময়ে ছিল ৫ টাকা ৪৫ পয়সা।
এছাড়া আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৬১১ টাকা এবং শেয়ার প্রতি নগদ কার্যকর প্রবাহ(এনওসিএফপিএস) হয়েছে ২৭ টাকা ৪৭ পয়সা।
এদিকে দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর থেকে ডিসেম্বর) কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৭২ পয়সা। যা এর আগের বছর একই সময়ে ছিল ২ টাকা ৫৩ পয়সা। দেখা যাচ্ছে আলোচিত সময়ের ব্যবধানে কোম্পিানিটির ইপিএস সাড়ে ৭ শতাংশ বেড়েছে।








