কুটির-ক্ষুদ্র ও মাঝারি শিল্প ঋণের সুদ ৬ শতাংশ

প্রচ্ছদ » Breaking News || বাজার বিশ্লেষন » কুটির-ক্ষুদ্র ও মাঝারি শিল্প ঋণের সুদ ৬ শতাংশ

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : গ্রাহক পর্যায়ে কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতের জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে নেওয়া ঋণের সুদহার ৬ শতাংশ নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ সরকার এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) যৌথ অর্থায়নে পরিচালিত সেকেন্ড স্মল অ্যান্ড মিডিয়াম সাইজড এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রজেক্ট (এসএমইডিপি-২) শীর্ষক পুনঃঅর্থায়ন তহবিল থেকে বিতরণ করা ঋণের ক্ষেত্রে এই সুদ নিতে হবে।

সোমবার (২৩ অক্টোবর) বাংলাদেশ ব্যাংক একটি সার্কুলার জারি করে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, করোনা ভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাবের কারণে ক্ষতিগ্রস্ত কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের (সিএমএসএমই) সক্ষমতা অক্ষুণ্ন রাখা এবং কর্মসংস্থান বাড়ানোর নিমিত্তে সিএমএসএমই খাতে চলতি মূলধন ঋণের পাশাপাশি মেয়াদী ঋণ প্রবাহ বাড়ানোর বাংলাদেশ সরকার এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) যৌথ অর্থায়নে পরিচালিত সেকেন্ড স্মল অ্যান্ড মিডিয়াম সাইজড এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রজেক্ট (এসএমইডিপি-২) শীর্ষক পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় সুদ হার অংশগ্রহণকারী ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান পর্যায়ে ২ শতাংশ এবং গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ ৬ শতাংশ হারে পুনঃনির্ধারণ করা হলো। পুনঃনির্ধারিত সুদহার এ তহবিলের আওতায় সব ঋণের ক্ষেত্রে চলতি বছরের ১৮ নভেম্বর থেকে কার্যকর হবে। এতদ্সংক্রান্ত অন্যান্য শর্তাবলী অপরিবর্তিত থাকবে।

 

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২৪ নবেম্বর , ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১