বিক্রেতা সংকটে ২ কোম্পানি হল্টেড

প্রচ্ছদ » Breaking News || Slider || আজকের সংবাদ » বিক্রেতা সংকটে ২ কোম্পানি হল্টেড

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের এক ঘণ্টার মধ্যে বিক্রেতা উধাও হয়ে গেছে কেয়া কসমেটিকস ও ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমসের শেয়ারে। এতে কোম্পানিগুলোর শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে।

আজ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আজ বেলা ১০টা ৪১ মিনিট পর্যন্ত কেয়া কসমেটিকসের স্ক্রিনে ৪৫ লাখ ৯৩ হাজার ৫৯৭টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৭ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। গতকাল এই শেয়ারের সমাপনী দর ছিল ৭ টাকা।

এদিকে একই সময়ে ডমিনেজ স্টিলের স্ক্রিনে ২ কোটি ১৯ লাখ ৬৫ হাজার ৯৯৬টি শেয়ার ক্রয়ের আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২৪ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। গতকাল এই শেয়ারের সমাপনী দর ছিল ২২ টাকা ৫০ পয়সা।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ৬ ডিসেম্বর , ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০