ফ্যাস ফিন্যান্সের প্রথম প্রান্তিক প্রকাশ
প্রচ্ছদ » Breaking News || Slider || কোম্পানি সংবাদ » ফ্যাস ফিন্যান্সের প্রথম প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফ্যাস ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট চলতি ২০২০-২১ অর্থবছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
সোমবার (১৪ ডিসেম্বর) কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভায় আলোচ্য প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
নতুন বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি কনসুলেটেড লোকসান হয়েছে ৩ টাকা ২৬ পয়সা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১২ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি কনসুলেটেড সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে মাইনাস ১ টাকা ৩৩ পয়সা।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ১৪ ডিসেম্বর , ২০২০।








