লা-মেরিডিয়ানকে তালিকাভুক্ত না করার নির্দেশ

প্রচ্ছদ » Breaking News || Slider || কোম্পানি সংবাদ » লা-মেরিডিয়ানকে তালিকাভুক্ত না করার নির্দেশ

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : পাঁচ তারকা হোটেল লা মেরিডিয়ানকে সরাসরি তালিকাভুক্তির প্রস্তাবনা আলোচ্যসূচি (এজেন্ডা) থেকে বাদ দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদ।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দশনার পর আজ বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) অর্থমন্ত্রণালয় থেকে অবকাঠামো খাতের কোম্পানিটিকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ডাইরেক্ট লিস্টিংয়ের (সরাসরি তালিকাভুক্তি) কার্যক্রম গ্রহণ না করার অনুরোধ করা হয়েছে।

এরই প্রেক্ষিতে আজ বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) ডিএসইর পরিচালনা পর্ষদ সভায় বেসরকারি প্রতিষ্ঠান ‘বেস্ট হোল্ডিংস লিমিটেড’ এর লা মেরিডিয়ান হোটেলকে (সরাসরি তালিকাভুক্তি না করার নির্দেশনা দেওয়া হয়।

অর্থমন্ত্রীর একান্ত সচিব ড. মো. ফেরদৌস আলম স্বাক্ষরতি এ সংক্রান্ত চিঠি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান বরাবর পাঠানো হয়েছে।

এর আগে গত ৮ সেপ্টেম্বর অর্থমন্ত্রী অবকাঠামো প্রকল্প অর্থায়নে সরকারি ও বেসরকারি তফসিলী ব্যাংকের গৃহীত ইক্যুইটি এক্সপোজারে তারল্য সৃষ্টি ও ঝুকিঁ কমানোর জন্য এ সংশ্লিষ্ট কোম্পানিকে ডাইরেক্ট লিস্টিংয়ের জন্য করণীয় পদক্ষেপ নিতে বলেছিলেন।

অর্থমন্ত্রীর ওই চিঠির ভিত্তিতে বেসরকারি লা মেরিডিয়ানকে ডাইরেক্ট লিস্টিং করানোর পদক্ষেপ নেওয়া হয়। তবে বিদ্যমান আইনের সঙ্গে সেটা ছিল সাংঘর্ষিক।

লা মেরিডিয়ানে সরকারি ৪ ব্যাংকের মালিকানা রয়েছে ২৯ দশমিক ৫৮ শতাংশ। এরমধ্যে সোনালী ব্যাংকের ৮ দশমিক ৮৩ শতাংশ, জনতা ব্যাংকের ৮ দশমিক ৮৩ শতাংশ, অগ্রণী ব্যাংকের ৬ দশমিক ৬২ শতাংশ ও রূপালী ব্যাংকের ৫ দশমিক ৩০ শতাংশ। বেসরকারি খাতে সরকারি ব্যাংকের এ জাতীয় অর্থ ফেরত নেওয়ার জন্যই অর্থমন্ত্রী ওই চিঠি দিয়েছিলেন।

তবে আজ আরেক চিঠির মাধ্যমে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ৮ সেপ্টেম্বরের চিঠির বিষয়ে কার্যক্রম গ্রহণ না করার জন্য অনুরোধ করা হয়েছে।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ১৭ ডিসেম্বর , ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১