কৃতিত্বপূর্ণ অবদানে পদক পাচ্ছেন ৬০ বিজিবি সদস্য

প্রচ্ছদ » Uncategorized » কৃতিত্বপূর্ণ অবদানে পদক পাচ্ছেন ৬০ বিজিবি সদস্য

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : বীরত্বপূর্ণ বা কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ৬০ জন সদস্য পদক পাচ্ছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে গত মঙ্গলবার (২২ ডিসেম্বর) পদকপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়। পরে ২৩ ডিসেম্বর তা গেজেট আকারে প্রকাশিত হয়।

চারটি ক্যাটাগরিতে এ পদক প্রদান করা হবে। এর মধ্যে বর্ডার গার্ড বাংলাদেশ পদক (বিজিবিএম) পাচ্ছেন ১০ জন, রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক (পিবিজিএম) পাচ্ছেন ২০ জন, বর্ডার গার্ড বাংলাদেশ পদক সেবা (বিজিবিএমএস) পাচ্ছেন ১০ জন এবং রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক সেবা (পিবিজিএমএস) পাচ্ছেন ২০ জন সদস্য।

বিজিবিএম পদকপ্রাপ্তরা সম্মানী হিসেবে এককালীন নগদ এক লাখ টাকা ও মাসিক বেতনের সঙ্গে অতিরিক্ত এক হাজার ৫০০ টাকা করে পাবেন।

পিবিজিএম পদকপ্রাপ্তরা নগদ এককালীন ৭৫ হাজার টাকা ও মাসিক বেতনের সঙ্গে এক হাজার টাকা করে পাবেন।

বিজিবিএমএস পদকপ্রাপ্তরা এককালীন ৭৫ হাজার টাকা ও মাসিক বেতনের সঙ্গে পাবেন এক হাজার ৫০০ টাকা করে।

পিবিজিএমএস পদকপ্রাপ্তরা নগদ এককালীন ৫০ হাজার টাকা ও মাসিক বেতনের সঙ্গে এক হাজার টাকা সম্মানী পাবেন।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/২৪শে ডিসেম্বর,২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১