ব্লক মার্কেটে ৩৫ কোম্পানির ৩৭ কোটি টাকা লেনদেন

প্রচ্ছদ » Breaking News || Slider || অর্থনীতি » ব্লক মার্কেটে ৩৫ কোম্পানির ৩৭ কোটি টাকা লেনদেন

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩৫ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ১ কোটি ৭ লাখ ১২ হাজার ৩২৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩৭ কোটি ১২ লাখ টাকা।

আজ সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে বিকন ফার্মা লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ৮ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

বেক্সিমকো ফার্মা ৪ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

এসএস স্টিল ৪ কোটি ৮২ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আমরা নেটওয়ার্কস, এডিএন টেলিকম, এসোসিয়েটেড অক্সিজেন, অ্যাপোলো ইস্পাত, ব্রিটিশ আমেরিকান টোব্যকো,বিডি ফিন্যান্স, বিকন ফার্মা, ব্রাক ব্যাংক, বাংলাদেশ সাবমেরিন কেবল, ডিবিএইচ, ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, গ্রামীণফোন, জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইস, খুলনা পেপার, ম্যারিকো, মার্কেন্টাইল ব্যাংক, এমআই সিমেন্ট, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এনসিসি ব্যাংক, ফার্মা এইডস, প্রগতি ইন্স্যুরেন্স, প্রাইম ইন্স্যুরেন্স, প্রভাতি ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল, রবি, এসকে ট্রিমস, সোনালী পেপার, সোনার বাংলা ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড সিরামিক, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস, ইউনাইটেড পাওয়ার ও উত্তরা ফিন্যান্স লিমিটেড।

 

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২৮ ডিসেম্বর , ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১