ভক্তদের পূজা-প্রার্থনায় সিক্ত রজনীকান্ত, ফিরলেন বাসায়

প্রচ্ছদ » Breaking News || Slider || বাজার বিশ্লেষন » ভক্তদের পূজা-প্রার্থনায় সিক্ত রজনীকান্ত, ফিরলেন বাসায়

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক :হঠাৎ উচ্চ রক্তচাপজনিত সমস্যায় ভুগছিলেন তামিল সিনেমার সুপারস্টার রজনীকান্ত। শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাকে গত ২৫ ডিসেম্বর সকালে হায়দ্রাবাদের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অবশেষে ছাড়া পেলেন থালাইভা।

আগামী এক সপ্তাহ সম্পূর্ণ বিছানায় শুয়ে বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে দক্ষিণী ছবির এই সুপারস্টারকে। রক্তচাপ নিয়ন্ত্রণে চলে আসায় ২৭ ডিসেম্বর ছেড়ে দেওয়া হল অভিনেতা তথা সদ্য প্রত্যক্ষ রাজনীতিতেত যোগ দেওয়া রজনীকান্তকে।

তার সুস্থতার খবর যেন দক্ষিণ ভারতে উৎসব নামিয়েছে। মন্দিরে মন্দিরে হয়েছে পূজা-প্রার্থনা। হাসপাতাল থেকে রজনী যখন বাড়িতে ফেরেন, সেই সময় তাকে আরতি দিয়ে বরণ করে নেন স্ত্রী লতা। রজনীকান্তকে কীভাবে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে বাড়িতে নিয়ে আসেন তার স্ত্রী, সেই ছবি ভাইরাল হয়ে যায় সোশাল সাইটে।

৭০ বছর বয়সী রজনীকান্তকে নিয়মিত ওষুধ খাওয়া ও ডায়েট মেনে চলবার পাশাপাশি ‘যতটা সম্ভব কম শারীরিক ও মানসিক কসরত’ করতে বলা হয়েছে। যে কোনো ধরণের চিন্তা বা স্ট্রেস থেকে দূরে থাকবার পরামর্শ দেওয়া হয়েছে বর্ষীয়ান অভিনেতাকে।

প্রসঙ্গত, বর্তমানে ‘আন্নাঠি’ নামে একটি সিনেমার শুটিং করছেন রজনীকান্ত। এই সিনেমার শুটিং করতেই হায়দ্রাবাদে অবস্থান করছিলেন তিনি। তবে ২৩ ডিসেম্বর সেটের ৪ জন করোনা আক্রান্ত হলে বন্ধ হয়ে যায় শুটিং। তারপর অসুস্থ হয়ে পড়েন রজনীও।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/২৯শে ডিসেম্বর,২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১