বাহুবলি’র দৃশ্য অনুকরণ করতে গিয়ে মৃত্যু

প্রচ্ছদ » Slider » বাহুবলি’র দৃশ্য অনুকরণ করতে গিয়ে মৃত্যু

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : বলিউডের সাড়া জাগানো সিনেমা বাহুবলি। ২০১৫ সালে মুক্তি পায় এ সিরিজের প্রথম সিনেমা বাহুবলি-দ্য বিগিনিং। দর্শকপ্রিয়তার পাশাপাশি বক্স অফিসেও সফল সিনেমাটি। এতে বেশ কিছু দৃশ্য দর্শক হৃদয় ছুঁয়ে যায়। কিন্তু এবার সেই সিনেমার দৃশ্য অনুকরণ করতে গিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

বাহুবলি-দ্য বিগিনিং সিনেমার সাড়া জাগানো দৃশ্যের মধ্যে একটি ছিল, শিবু (প্রভাস) এক পাহাড় থেকে লাফিয়ে অন্য একটি পাহাড়ে যায়। সিনেমার পর্দায় দেখানো হয় সে যখন লাফিয়ে পড়ছে তার পেছনে জলপ্রপাত। সেই দৃশ্যেরই অনুকরণ করতে গিয়েছিলেন ইন্দ্রপাল পাতিল নামের এক ব্যবসায়ী। কিন্তু বিষয়টি ঠিকঠাক মতো না হওয়ায় পা পিছলে দুর্ঘটনায় তার মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে ভারতের মহারাষ্ট্রের শাহপুরের মাহুলি দুর্গে।

শাহপুর পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বাহুবলি সিনেমা থেকে অনুপ্রাণিত হয়েই তিনি লাফ দিয়েছিলেন।

তবে মৃত ব্যক্তির ভাই মহেন্দ্র দাবি করেছেন, এটি পরিকল্পিত আক্রমণ। কেউ তাকে ধাক্কা দিয়েছে। জানা গেছে, মৃতের পরিবারকে বলা হয়েছে, উঁচু স্থান থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে।

একজন পুলিশ কর্মকর্তা সংবাদমাধ্যমে বলেন, প্রতি বছর বর্ষাকালে এমন অনেক ঘটনা আমাদের কাছে আসে। গত মাসে এক ব্যক্তি জলপ্রপাতের মাথায় উঠতে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। পুলিশ এই জায়গায় প্রবেশ বন্ধ করে দেয়ার চিন্তা করছে। আমরা কাউকে এই এলাকায় ঢুকতে দিতে চাই না, বলা যায় না, কে কখন বাহুবলি’র অনুকরণ করতে গিয়ে দুর্ঘটনায় পড়েন। আমরা চাই মৃত্য নয়, মানুষ এর সৌন্দর্য উপভোগ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১