পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে । অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। ডিএসই ও সিএসই সূত্রে এতথ্য জানা গেছে।
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (০৭ মার্চ ) বাজার বিশ্লেষণে দেখাযায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৫২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৫৬৮ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২৫৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৩০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৪৩ পয়েন্টে।
আজ ডিএসইতে ৩১৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৬২টির, কমেছে ৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৯৬টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের উত্থানে লেনদেন চলছে। আজ সিএসইতে ৮ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ০৭ মার্চ, ২০২১।








