সিটি ব্যাংকের ২২ শতাংশ লভ্যাংশ ঘোষণা
প্রচ্ছদ » Uncategorized » সিটি ব্যাংকের ২২ শতাংশ লভ্যাংশ ঘোষণাপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান সিটি ব্যাংক লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরে বিনিয়োগকারীদের জন্য সাড়ে ২২ শতাংশ লভ্যাংশ দেবে। এর মধ্যে ১৭.৫ শতাংশ নগদ লভ্যাংশ ও পাঁচ শতাংশ বোনাস।
আজ সোমবার (২২ মার্চ) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশের ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২২ মার্চ, ২০২১।








