বরিশাল মহানগর ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে ধর্ষণ মামলা

প্রচ্ছদ » Uncategorized » বরিশাল মহানগর ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে ধর্ষণ মামলা

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : বরিশাল মহানগর ছাত্রলীগের সভাপতি জসিম উদ্দিনের বিরুদ্ধে ধর্ষণ মামলা গ্রহণ করেছে পুলিশ। বুধবার (২১ এপ্রিল) রাতে তরুণীর অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করেছেন বলে মুঠোফোনে নিশ্চিত করেন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ চন্দ্র হালদার।

তিনি বলেন, সোমবার (১৯ এপ্রিল) রাতে ওই তরুণী লিখিত অভিযোগ দায়ের করেন। মামলার পরবর্তী কার্যক্রম আইন অনুসারে চলবে। অভিযুক্ত আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, মহানগর ছাত্রলীগের সভাপতির সঙ্গে ৮ বছর ধরে সর্ম্পক চলে আসছিল ওই তরুণীর। সম্পর্কের বিভিন্ন সময় শারীরিক সম্পর্ক করার প্রস্তাব দেয়। ওই তরুণী প্রস্তাবে রাজি না হলে জসিম উদ্দিন বিয়ের প্রলোভন দেখায়।

এ সময় জসিম উদ্দিন বিভিন্ন ধরনের উপহার সামগ্রী দিয়ে আকৃষ্ট ও বিশ্বাস অর্জন করতে চায়। সেই সূত্র ধরে ২০১৯ সালের ১০ সেপ্টেম্বর ওই তরুণীর বাসায় বেড়াতে গিয়ে ধর্ষণ করেন। এতে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন তরুণী।

জসিম উদ্দিন এই খবর শুনে গর্ভপাত করার প্রস্তাব দেন। কিন্তু রাজি না হলে সমাজে মুখ দেখানোর উপায় থাকবে না বলে বোঝায়। শেষে গর্ভপাত করার জন্য পিল এনে দেয় জসিম। এতেও কাজ না হলে বরিশাল জেনারেল হাসপাতালে ডা. তানিয়া আফরোজের মাধ্যমে গর্ভপাত করান।

পরবর্তীতে ঢাকা, বরিশালের বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁয় দেখা করার সময় বিয়ের প্রলোভন দিয়ে একাধিকবার ধর্ষণ করেন। সর্বশেষ ২০২১ সালের ৫ মার্চ রাত সাড়ে ১১টায় তরুণীর বাসায় গিয়ে সারারাত এক সঙ্গে থাকেন জসিম উদ্দিন। এ সময় তরুণীকে তিনবার ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ করেন।

স্থানীয়ভাবে জানা গেছে, ওই তরুণী এপ্রিল মাসের শুরুর দিকে নগরীর সাগরদিতে জসিম উদ্দিনের বাসায় গিয়ে বিয়ের দাবিতে হট্টগোল করেন। এর কিছুদিন পরে জানতে পারেন, জসিম উদ্দিন তাকে বাদ দিয়ে অন্য এক মেয়ের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন।

যদিও অভিযুক্ত মহানগর ছাত্রলীগের সভাপতি জসিম উদ্দিন দাবি করেছেন, ষড়যন্ত্রমূলকভাবে তাকে ফাঁসানো হয়েছে।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২২ এপ্রিল, ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১