পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ । অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এতথ্য জানা গেছে।

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ( ০২ মে ) বাজার বিশ্লেষণে দেখাযায়, ডিএসইতে এক হাজার ৪০৬ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগে গত ২৫ জানুয়ারি ডিএসইতে এক হাজার ৫৮৫ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এই হিসাবে আজ ডিএসইতে গত ৩ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছিল।

আজ ডিএসইতে আগের দিন থেকে ২৩৪ কোটি ৭ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। বৃহস্পতিবার লেনদেন হয়েছিল এক হাজার ১৭২ কোটি ৮৮ লাখ টাকার।

এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৩৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৫১৭ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ১২ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৫ পয়েন্ট বেড়েছে।

রোববার ডিএসইতে মোট ৩৬১টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৮০টির, দর কমেছে ১০৪টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৭৭টি কোম্পানির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ১২৮ পয়েন্ট। সূচকটি ১৫ হাজার ৯৭৩ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৩১ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার।

সিএসইতে মোট ২৬৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪৫টির, দর কমেছে ৮২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০